১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
শিলিগুড়ি
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন এবং দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাসুদেব ঘোষ। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার জন্য তাঁদের অসামান্য অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে দেশপ্রেম, সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। স্বাধীনতার আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থেকে সমাজ ও দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।