দার্জিলিং জেলা আই এন টি ইউ সির যোগদান কর্মসূচি
শিলিগুড়ি
শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দার্জিলিং জেলা আই এন টি ইউ সির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ যোগদান কর্মসূচি।
দার্জিলিং জেলা আই এন টি ইউ সির পক্ষ থেকে এক বিশেষ যোগদান কর্মসূচির আয়োজন করা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃত্ব ও প্রতিনিধিদের আইএন টি ইউ সি-তে আনুষ্ঠানিকভাবে যোগদান হয়। শ্রমিক ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে শ্রমিক সংগঠনের নেতৃত্ব, কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। কর্মসূচির আয়োজনে ছিলেন
দার্জিলিং জেলা আই এন টি ইউ সির সভাপতি
দিলীপ দাস।