Type Here to Get Search Results !

হকি বিশ্বকাপে ভারতের দাপুটে জয়

হকি বিশ্বকাপে ভারতের দাপট! দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে উড়িয়ে পুল ডি-র শীর্ষে 



 মহিলা হকি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত জয় তুলে নিল ভারতীয় মহিলা হকি দল। মঙ্গলবার পুল ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করে  টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করে নিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের ফলে দুটি ম্যাচে মোট  চার পয়েন্ট সংগ্রহ করে  গোল পার্থক্যের সুবাদে পুল ডি-র শীর্ষে উঠে এসেছে ভারত।


এদিন শুরু থেকেই  থেকেই ভারতের আক্রমণাত্মক হকির সামনে কোনঠাসা ছিল দক্ষিণ আফ্রিকা।

ওয়াগেনার হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পরিধি বাড়ায় ভারত। প্রথম কোয়ার্টারেই ১১ মিনিটে সুনেলিতা টোপ্পো গোল, এগিয়ে যায় ভারত। এরপর ১৭ মিনিটে নবনীত কৌর ব্যবধান দ্বিগুণ করে নেন।

দ্বিতীয় কোয়ার্টারে ভারত তাদের আক্রমণ আরো জোরালো করে । ২৫ মিনিটে সুশীলা চানু গোল, ব্যবধান তিন গুণ হয়ে যায়। 

 
তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়। ভারত একের পর এক আক্রমণ তৈরি করে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে বারংবার চাপে ফেলে দেয়।

৩৮ মিনিটে দীপিকা, ৪৪ মিনিটে লালরেমসিয়ামি এবং ৪৫ মিনিটে সাক্ষী রানা গোল করে ভারতের স্কোর ৬-০  ব্যবধানে এগিয়ে যায় ভারত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর তিনটি গোল করে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় তারা।

শেষ কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকা একটি গোল শোধ করলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ভারত ৬-১ দক্ষিণ আফ্রিকা।



এই ৬-১ জয়  মহিলা হকি বিশ্বকাপে ভারতের অন্যতম বড় জয়। বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয়  শুধু তিন পয়েন্ট নিয়ে আসার পাশাপাশি, গোল পার্থক্যও অনেকটাই শক্ত করেছে। ফলে পরের ম্যাচে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারবে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.