ড্র হতে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয়! নায়ক মহম্মদ সিরাজ
ম্যাচ যখন প্রায় ভারতের হাতছাড়া হতে বসেছিল। জয়ের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছিল। অনেকেই ভেবে নিয়েছিলেন ম্যাচ ড্র হওয়ার দিকে চলেছে। ঠিক সেই মুহূর্তেই ম্যাচের চিত্র পাল্টে যায়। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে শ্রীলংকা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিতিয়ে দেন মহম্মদ সিরাজ!
শ্রীলংকা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলছে ভারত। ম্যাচটি কার্যত ড্রয়ের পথে এগোচ্ছিল। তবে সিরাজ সমস্ত কিছু সমীকরণ পাল্টে দেন। তাঁর ব্যাটিং তাণ্ডবে ম্যাচের রূপরেখা পাল্টে যায়।
শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল চাপের ২৩ রান। চাপের মুহূর্তে ব্যাট হাতে ক্রিজে এসে বোলার সিরাজ যে বিস্ফোরক ব্যাটিং করেন। তা দেখে রীতিমতো চমকে যায় ক্রিকেটবিশ্ব।
শেষ ৫ বলে ব্যাট হাতে রোলার চালান সিরাজ! ৬, ১, ৬, ৬, ৬ মোট ২৫ রান ওঠে। মাত্র ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থেকে দলকে এনে দিলেন অবিশ্বাস্য জয়।