Type Here to Get Search Results !

লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা ছাঁনা সাহার ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে দাগাপুর লোকনাথ মিশনে মানবসেবামূলক কর্মসূচি

লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা ছাঁনা সাহার ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে দাগাপুর লোকনাথ মিশনে মানবসেবামূলক কর্মসূচি

শিলিগুড়ি


লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা  ছাঁনা সাহার ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে দাগাপুর লোকনাথ মিশনের উদ্যোগে আয়োজিত হলো একাধিক মানবকল্যাণমূলক ও সমাজসেবামূলক কর্মসূচি। মানবসেবাকেই পরম ধর্ম হিসেবে তুলে ধরে এদিন মিশন প্রাঙ্গণে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় রোগীদের জন্য নিঃশুল্ক চক্ষু অপারেশনের ব্যবস্থা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

দিনভর চলা এই স্বাস্থ্যসেবা শিবিরে বহু সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। রক্তদান শিবিরেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন   স্বেচ্ছায় রক্তদান করে মানবসেবার মহান আদর্শকে আরও শক্তিশালী করে তোলেন।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.