Type Here to Get Search Results !

পুরুলিয়ায় শিল্পপতি নরেশ আগরওয়ালের শপিং মল ও আবাসন ঘিরে তুলকালাম, পুলিশের ঝটিকা অভিযানে আটক ৩ জন কর্মী।


পুরুলিয়ায় শিল্পপতি নরেশ আগরওয়ালের শপিং মল ও আবাসন ঘিরে তুলকালাম, পুলিশের ঝটিকা অভিযানে আটক ৩ জন কর্মী।

শহর পুরুলিয়ার দেশবন্ধু রোডে অবস্থিত শিল্পপতি নরেশ আগরওয়ালের বিলাসবহুল আবাসন ও শপিং মল চত্বরে তীব্র উত্তেজনা ছড়াল আজ। আবাসন কর্তৃপক্ষের লাগামহীন অনিয়ম, বাসিন্দাদের হুমকি দেওয়া এবং হোটেলের আড়ালে অবৈধ কারবারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আবাসিকরা। তবে এবার আর কোনো রেয়াত নয়, অন্যায় এবং গুন্ডারাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অ্যাকশন মুডে অবতীর্ণ হয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।
বাসিন্দাদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে এই বহুতলটি নির্মাণ করা হয়েছে। কোনো বিল্ডিং ম্যাপ না দেখিয়েই ঘন ঘন মেইনটেনেন্স খরচ বাড়ানো হচ্ছে। এমনকি ৭০টি পরিবার মিলে অ্যাসোসিয়েশন গঠন করতে চাইলে দেওয়া হচ্ছে বাধা। প্রতিবাদ করলেই মিলছে হুমকি এবং কেটে দেওয়া হচ্ছে পানীয় জলের সংযোগ।
পরিস্থিতি চরম রূপ নেয় গত বৃহস্পতিবার, যখন ওই মলেরই একটি পানশালায় বাউন্সারদের হাতে দুই ব্যক্তি আক্রান্ত হন। গুরুতর যখম হন। থানায় লিখিত অভিযোগ জমা পড়তেই নজিরবিহীন সক্রিয়তা দেখায় পুরুলিয়া সদর থানার পুলিশ। অভিযোগের মাত্র দুদিনের মাথায়, আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই আবাসন ও বিলাসবহুল হোটেলে অভিযান চালানো হয়। এলাকা ঘিরে ফেলে পুলিশি তৎপরতায় ৩ জন কর্মচারীকে আটক করা হয়েছে।
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভিআইপি বা দাপুটে ব্যক্তিদের দিন শেষ। অতীতে নরেশ আগরওয়ালের বিরুদ্ধে ওঠা বহু অভিযোগ ধামাচাপা পড়ে গেলেও, বর্তমান জেলা পুলিশের তৎপরতায় তা আর সম্ভব হয়নি।
যদিও আবাসন কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই দ্রুত ও আপসহীন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আতঙ্কিত বাসিন্দারা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.