Type Here to Get Search Results !

ব্রাজিল বনাম ভারতের ফুটবল ম্যাচের কাউন্টডাউন শুরু

,ফুটবলপ্রেমীদের নজরে তিলোত্তমা!  ভারত বনাম ব্রাজিল মহারনের কাউন্টডাউন শুরু



ভারতীয় ফুটবলের ইতিহাসে স্বর্ণালী অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। অনেকদিন ধরে চলা বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুনিশ্চিত হয়েছে  প্রতীক্ষিত ভারত বনাম ব্রাজিল আন্তর্জাতিক ম্যাচ। 


আগামী ৩ অক্টোবর, সকলের প্রিয় তিলোত্তমায় মুখোমুখি হবে বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় দল ব্রাজিল এবং ভারতের জাতীয় ফুটবল দল।

ব্রাজিল বনাম ভারতের ম্যাচটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, এই ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকবে আবেগ, অনুভূতি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের  বিরুদ্ধে মাঠে নামার সুযোগ নিঃসন্দেহে ভারতীয় ফুটবলারদের কাছে নিঃসন্দেহে একটি বড় অভিজ্ঞতা হবে। 

ব্রাজিল বনাম ভারতের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সবার প্রিয় কলকাতায়। ইতিপূর্বে কলকাতা বহু আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থেকেছে। বিশ্বের তারকাখচিত ব্রাজিলিয়ান দল এবং ভারতের ফুটবলারদের লড়াই চাক্ষুষ করার জন্য প্রহর গোনা শুরু করেছেন ফুটবলপ্রেমীরা।

 ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে  প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ভারতীয় ফুটবল দলের দলের আত্মবিশ্বাস বাড়াবে। ম্যাচ থেকে ভারতীয় ফুটবলাররা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। 

স্টেডিয়ামে সমর্থকদের গর্জন, গ্যালারিতে তাদের উচ্ছ্বাস উন্মাদনা  এবং দুই দেশের পতাকায় সেজে উঠবে গোটা স্টেডিয়াম।

৩ রা অক্টোবরের অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা। সেই বিশেষ দিন ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্বর্নালী অধ্যায়ের রচনা করবে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.