পাড়া ৩নং মন্ডলের পাহাড়িগোড়া মোড়ে সেবা কেন্দ্র শুভ সূচনা,
পূর্ণচন্দ্র রক্ষিত,, পুরুলিয়া, বুধবার দিন পুরুলিয়া জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাড়া বিধানসভার অন্তর্গত ৩নং মন্ডলের পাহাড়িগোড়া মোড়ে আনুষ্ঠানিকভাবে সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করলেন রাজ্য সংগঠনের মন্ত্রী সম্মানীয় অমিতাভ চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদ তথা পুরুলিয়া জেলার লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, পুরুলিয়া জেলার বিজেপির জেলা সভাপতি শংকর মাহাত,পাড়া বিধানসভার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী নদীয়া চাঁদ বাউরী, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক রুহিদাস মাহাত, রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরী, বাঁকুড়া বড়জোড়া বিধায়ক সম্মানীয় বিল্লেশবর সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্যান্য সদস্য এবং কর্মীরা। পাড়া বিধানসভার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী নদীয়া চাঁদ বাউরী জানাই আজ এই পাহাড়িগোড়া মোড়ে যে সেবা কেন্দ্রটি উদ্বোধন হল এলাকার সকল মানুষ এবং অসহায় ব্যক্তিদের জন্য যাতে সবকিছু সমস্যার সমাধান হয় এর জন্য।
