Type Here to Get Search Results !

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে ভারতের সাফল্য! দুর্দান্ত পারফরম্যান্স করে রূপো জিতলেন গুলভীর


 কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে ভারতের সাফল্য! দুর্দান্ত পারফরম্যান্স করে রূপো জিতলেন গুলভীর

 গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ দুরন্ত পারফরম্যান্স করে পুরুষদের ১০,০০০ মিটার দৌড় ইভেন্টে  রূপো জিতলেন  ভারতের দীর্ঘপাল্লার দৌড়বিদ গুলভীর সিং। তিনি মোট সময় নেন ২৭ মিনিট ৪৯.৭৮ সেকেন্ড। দ্বিতীয় স্থান অধিকার করে ভারতের অ্যাথলেটিক্সে  সাফল্য এনে দিলেন।

ইভেন্টে শুরু থেকে শেষ অব্দি অসাধারণ গতি, ধৈর্য এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে গুলভীর প্রমাণ দিলেন আন্তর্জাতিক মঞ্চে তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য দূরপাল্লার অ্যাথলিট। তাঁর এই সাফল্য  ভারতের পদক তালিকাকে সমৃদ্ধ  করবার পাশাপাশি আগামী দিনের বড় প্রতিযোগিতাগুলোর জন্যও বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.