শ্রীলংকার দলের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে ডুরান্ডে সূচনা জামশেদপুর এফসির!
১৩৫তম ডুরান্ড কাপের সুপার সানডেতে চোখ বাঁধানো পারফর্মেন্স! শ্রীলংকার দলের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত একতরফা লড়াইয়ে শ্রীলঙ্কার ডিফেন্ডার্স এফসি-কে ৫-০ গোলে উড়িয়ে দিল জামশেদপুর।
ম্যাচের শুরু থেকেই অগ্রাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলে জামশেদপুর। প্রতিপক্ষকে ১ ইঞ্চি ও জমি ছেড়ে দেয়নি তারা। ক্লাবের জার্সিতে অভিষেক ম্যাচেই অসাধারণ হ্যাটট্রিক করে নজর কাড়েন রেনিয়ার ফার্নান্দেজ। ম্যাচের ৪, ৬ ও ৮২ মিনিটে তিনটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেন তিনি। অপরদিকে ম্যাচের ২৩ মিনিটে আমন সিকে এবং ৩৯ মিনিটে দেবেন্দ্র মারগাঁওকর একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
নতুন সিজনে সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে কাইজাদ অম্বাপাদ্রিওয়ালা-র অভিষেকও নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকলো। তাঁর আক্রমণাত্মক পরিকল্পনার রূপায়ণ দেখা যায় গোটা ম্যাচ।
প্রথম ম্যাচেই বড় জয়! ১৩৫তম ডুরান্ড কাপ আত্মবিশ্বাসী জামশেদপুর এফসি। তারাও শিরোপার লড়াইয়ে দৌড়ে শক্তিশালী দাবিদার বুঝিয়ে দিল।