Type Here to Get Search Results !

পুরুলিয়ায় সাইবার প্রতারণার শিকার চিকিৎসক, খোয়া গেল ৫০ লক্ষাধিক টাকা


পুরুলিয়ায় সাইবার প্রতারণার শিকার চিকিৎসক, খোয়া গেল ৫০ লক্ষাধিক টাকা
শেফালী মাহাতো, পুরুলিয়া:
 পুরুলিয়ায় সাইবার প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্থানীয় এক চিকিৎসক মনোজিত মণ্ডলের অভিযোগ, তাঁর এবং তাঁর স্ত্রীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুকৌশলে প্রায় ৫০ লক্ষ ২৭ হাজার ২৮৯ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই ঘটনায় পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন চিকিৎসক মনজিৎ মন্ডল।
তিনি জানান, গত ১৯ মার্চ তিনি যখন পুরুলিয়ার একটি ব্যাঙ্কে যান, তখন জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব হয়ে গিয়েছে। তদন্তে নেমে তিনি দেখতে পান, তাঁর এইচডিএফসি (HDFC) এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ওই বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী চিকিৎসকের দাবি, প্রতারণার এই ঘটনার কয়েকদিন আগে, অর্থাৎ গত বছরের ১৮ আগস্ট, তাঁর মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। সেই কলে ইলেকট্রিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে একটি কোড চাওয়া হয়েছিল। চিকিৎসকের আশঙ্কা, সেই কোডের মাধ্যমেই তাঁর মোবাইল হ্যাক করে প্রতারকরা এই অপরাধমূলক কাজ করেছে।
তার অভিযোগের পরেই সাইবার থানার পুলিশ তদন্তে নেমে রায়গঞ্জ এলাকার পানিশালা থেকে জাফর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুরুলিয়াতে নিয়ে এসেছে সাইবার থানার পুলিশ। ওই অভিযুক্তকে পুরুলিয়া কোটে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ হেফাজতে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারেন ওই চিকিৎসকের মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেই লিংক ওপেন করতে বলা হয় এবং লিংক ওপেন করার সাথে সাথে ই মনোজিৎ মন্ডলের মোবাইলের এক্সেস সব অভিযুক্ত হ্যাক করে নেই । এবং ধাপে ধাপে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ করে অভিযুক্ত। এবং এর সাথে আর কারা  জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে সাইবার থানার পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.