**বেশি দামের A2 দুধ কেনা কি যুক্তি সংগত?**
প্রদীপ্ত বিশ্বাস
ভারতের দুগ্ধ ব্যবস্থার মূল শক্তি এবং উৎকর্ষতা লুকিয়ে রয়েছে আমাদের নিজস্ব দেশি গবাদিপশুর প্রজাতির মধ্যে। শত শত বছর ধরে গ্রামীণ ভারতের অর্থনীতি এবং পুষ্টির অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে দেশি গরু (যেমন গির, সাহিওয়াল, থারপারকার, রেড সিন্ধি) এবং বিভিন্ন জাতের মহিষ (যেমন মুড়রা, জাফরাবোট)। এই ঐতিহ্যবাহী গবাদিপশু প্রাকৃতিক নিয়মেই A2 বেটা-কেসিন (A2 Beta-casein) প্রোটিনযুক্ত দুধ উৎপাদন করে। এই যৌগটি মানুষ, ভেড়া এবং ছাগলের মধ্যে পাওয়া দুধের অনুরূপ, যা সহজে হজম হয়।
@@@ A1 দুধ এবং A2 দুধের মধ্যে স্বাস্থ্যগত উপযোগিতা তুলনা @@@
বেটা-কেসিন প্রোটিনের দুটি প্রধান জিনগত রূপ, A1 এবং A2 আছে। গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে, হজম প্রক্রিয়া এবং অন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে A2 দুধকে সাধারণ A1/A2 দুধের তুলনায় বেশি স্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। নিচে এর একটি বিস্তারিত তুলনামূলক বিশ্লেষণ প্রদান করা হলো:
A1 দুধ: এতে A1 β-casein প্রোটিন আছে যা পরিপাককালে β-casomorphin-7 (βCM-7) নামে একটি পেপটাইড উৎপন্ন করে। এটি আমাদের পরিপাকতন্ত্রের অস্বস্তির সাথে সম্পর্কিত।
A2 দুধ: এতে শুধুমাত্র A2 β-casein প্রোটিন থাকে, যা βCM-7 তৈরি করে না।
@@@ প্রমাণিত স্বাস্থ্যগত সুবিধা @@@
*গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্বাস্থ্য*
গবেষণায় ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে যে, A1 দুধের তুলনায় A2 দুধের হজম করা সহজ।
* অন্ত্রের অণুজীব *
A2 দুধ Bifidobacterium এবং Blautia-র মতো উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে, যা অন্ত্রের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ।
* অস্বস্তি হ্রাস *
যেসব ব্যক্তিদের দুগ্ধজাত দ্রব্য হজমে সমস্যা রয়েছে, তারা A1/A2 দুধের পরিবর্তে A2 দুধ পানের মাধ্যমে পেটে ব্যথা, পেট ফাঁপা এবং পেটে অসারতা বা গুরগুর শব্দের মতো উপসর্গগুলো কম অনুভব করেন।
* প্রদাহ প্রশমন *
A2 দুধ পান করার ফলে অন্ত্রের প্রদাহজনিত লক্ষণ হ্রাস পায়।
*অন্ত্রের সুরক্ষা*
A1 দুধ থেকে নিঃসৃত βCM-7 অন্ত্রের সুরক্ষার প্রাচীরকে দুর্বল করতে পারে, যা নিম্নলিখিত ঝুঁকিগুলো বৃদ্ধি করে:
* অন্ত্রের ভেদ্যতা (permeability) বৃদ্ধি
* ল্যাকটোজ ইনটলারেন্স বা দুগ্ধজাত খাবারে অসহিষ্ণুতার লক্ষণ বৃদ্ধি
* ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)-এর উপসর্গসমূহ
@@@ সম্ভাব্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত উদ্বেগ @@@
** কিছু গবেষণায় A1 দুধের βCM-7 এবং নির্দিষ্ট কিছু রোগের সম্ভাব্য সম্পর্কের বিষয়ে উল্লেখ করা হয়েছে:
** টাইপ 1 ডায়াবেটিসের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হয়।
** A1 দুধ হৃদরোগ কারণের জন্য দায়ী বলে মনে করা যদিও প্রমাণ নিশ্চিত নয়।
** স্নায়বিক রোগের কারণ হতে পারে। βCM-7 রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক (blood-brain barrier) অতিক্রম করতে পারে । তবে এ সংক্রান্ত প্রমাণ এখনও সীমিত।
** A1 দুধ এবং অটিজম ও সিজোফ্রেনিয়া রোগের মধ্যে যোগসূত্র থাকতে পারে । কিছু গবেষণা এই তথ্য জানা গেছে।
@@@ উপসংহার @@@
2024 সালের আগস্টে, ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক-ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (fssai)-একটি হাই-প্রোফাইল নির্দেশনা জারি করে। খাদ্য ব্যবসা অপারেটরদের এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে পণ্য প্যাকেজিং, বিপণন এবং অনলাইন তালিকা থেকে "A1" এবং "A2" দুধ সম্পর্কিত দাবিগুলি অপসারণের নির্দেশ দেয়। এই আদেশটি দ্রুত দুগ্ধ শিল্প, নিয়ন্ত্রক সম্প্রদায়, উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে বিতর্ক এবং বিভ্রান্তির সৃষ্টি করে। তবেA1 এবং A2 দুধের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে বিতর্ক চলছে। আপাতত গবেষণা থেকে জানা যায় যে A1 বিটা-কেসিন নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রতিকূল পরিপাকের লক্ষণ সৃষ্টি করতে পারে।
ল্যাকটেজ, ল্যাকটোজ হজমের দায়ী উৎসেচক, শৈশব এবং শৈশবের প্রথম দিকে বেশি পরিমাণে থাকে এবং স্তন্যপান ত্যাগ করার পরেই বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশে এই পরিপাক রস বা এনজাইম কমে আসে। এই ল্যাকটেজ এনজাইম নেই এমন ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক অবস্থায় আর দুধ হজম করতে পারেন না। দুধের ল্যাকটোজ শর্করা হজম না হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে অন্ত্রের মিউকোসা স্তরের ক্ষতি হওয়া। দুধের প্রোটিনের প্রায় 30% হল β-কেসিন। ল্যাকটোজ অসহিষ্ণুতার কারণ হল দুধের দুটি β-কেসিন রূপ। - A1 এবং A2 β যা নিয়ে গবেষণা করা হয়েছে ও এখনও চলছে । A2 β-কেসিইন, একটি একক-নিউক্লিওটাইড পলিমরফিজম (SNP) এর কারণে A1 β-কেসিনের থেকে আলাদা বৈশিষ্ট্য । গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে A2 দুধের বর্ধিত ব্যবহারের ফলে ল্যাকটোজ বদহজমকারী বা ম্যালডাইজেস্টারদের মধ্যে ল্যাকটোজ না হজম হওয়ার প্রতিক্রিয়া কম হয়। ( গবেষণা পত্র : Nutrients. 2026 Jan 1;18(1):138. doi: 10.3390/nu18010138)।
